
নিজস্ব প্রতিনিধি-
মুন্সি গঞ্জ জেলা ইসলামি ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এর আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে আলেম ওলামাগনের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের প্রত্যককে নিজ নিজ অবস্থানে সজাগ থেকে কাজ করতে হবে। অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো প্রতিরোধে সকলকে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলতে হবে এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এসময় সন্ত্রাসবাদ প্রতিরোধ করা ও সামাজিক সমস্যা নিরসনে সমাজের ঐক্যবদ্ধ অবস্থান এবং নিজ নিজ দায়িত্বের প্রতি আরো সচেতন ও যত্নশীল হওয়ার অনুরোধ জানান পুলিশ সুপার।