
জুলাই গণঅভ্যুত্থানে ও স্বৈরাচার আওয়ামী সন্ত্রাস এবং অপরাধীদের বিচারের দাবীতে সিরাজদিখান উপজেলা যুবদলের আয়োজনে সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলা মোড়ে বিএনপির উপজেলা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এম হায়দার আলী বলেন, গত বছর স্বৈরাচার পতন আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী দোষররা প্রকাশ্যে ছাত্র-জনতা হত্যায় মেতে উঠেছিলো। এবং আমাদের নেতা-কর্মীরা বিগত ১৬ টি বছর নানান ভাবে নির্যাতন-হয়রানী, মামলা-গ্রেপ্তারের স্বীকার হয়েছে। আমরা অতি দ্রুত তাদের বিচার চাই। তাদের গ্রেফতার করুন এবং দ্রুত বিচারের আওতায় আনুন। অন্যথায়, স্বৈরাচার আবারও সংগঠিত হয়ে দেশের ক্ষতি করতে নেমে যাবে।”
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।