
নিজস্ব প্রতিবেদক:
প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা -৯৩ এর গেটটুগেদার অনুষ্ঠিত হলো। গত ২৬ জুলাই শনিবার মুন্সীগঞ্জ জেলার অন্যতম বৃহত্তম শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মানবিক ” সংগঠন প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা -৯৩ এর এক গেটটুগেদার অনুষ্ঠান। জেলার অন্যতম প্রাকৃতিক দৃশ্যসম্মলিত আড়িয়ল বিল ভ্রমণ এর মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আড়িয়ল বিল ভ্রমণের প্রাকৃতিক দৃশ্য অবলোকন এর সাথে সাথে “৯৩ এর বন্ধুদের স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইল স্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ট্রাজেডিতে শহীদ হওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাবু।
মুন্সীগঞ্জ জেলার ১৯৯৩ সালে এসএসসি পাস করা সদর, টঙ্গীবাড়ী,লৌহজং, সিরাজ দিয়ান ও শ্রীনগর জেলার প্রায় ৫০ জন বন্ধু ময়ূরপঙ্খী নৌকায় করে সারাদিন আড়িয়ল বিল ভ্রমণ করে। ভ্রমণের পুরো সময়ব্যাপী সকল বন্ধুদের জোকস, গান ও মজার মজার স্মৃতিচারণ করে বন্ধুদের মাতিয়ে রাখেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব সদরের বন্ধু হুমায়ুন ফরিদ, কোলা ইউনিয়ন এর চেয়ারম্যান বন্ধু সাইফুল ইসলাম মিন্টুসহ এই গেটটুগেদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সকল ধরনের ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ আমজাদ, আমজাদ হোসেন মিঠু, আইয়ুব খান, মোহাম্মদ প্রিন্স, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আওলাদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ তপন মেম্বার, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, আবুল হোসেন, মোহাম্মাদ ফয়সলুজ্জামাল, গোলাম মোস্তফা সেন্টু, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, মোঃ রেজাউল করিম লিটন, মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ সেলিম হোসেন, ডিউক, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ বুলবুল মেম্বার, আপেল খান, মোঃ দিদার, মোহাম্মদ আজিজুল , শ্যামল, মোঃ অহিদুল ইসলাম, তাপস, মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, মোঃ শাহিন হোসেন, টুটুল মোল্লা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মাসুদ, আব্দুল কাদির মাস্টার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাকির হোসেন, শ্যামল, মোহাম্মদ মাহফুজ, মনির হোসেন, মোঃ ইউসুফ খান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা ” ৯৩ কে একটি স্হায়ী সংগঠন হিসেবে ” ফ্রেন্ডস ফাউন্ডেশন ‘৯৩ নামে একটি সমাজ কল্যাণমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করার লক্ষ্যে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে অবদান রাখার দৃড় প্রত্যায় ব্যক্ত করা হয়।