
সিরাজদিখান প্রতিনিধিঃ
জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আখতার হোসেনের স্বাক্ষরিত ১৮ ডিসেম্বর এ কমিটির অনুমোদন কার্যকর করা হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিন পাটোয়ারী ও ড.ফরহান উদ্দিন আহমেদ। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবুল কালাম আজাদ পাটোয়ারী, মুহাম্মদ আজাদ হোসেন, আতিকুর রহমান ও মুহাম্মদ ফরহাদ তারেক।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোর্শেদ আলম হৃদয়কে। সিনিয়র সদস্য সচিব হয়েছেন অর্পণ হোসেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ উল্লাহ, সাহেদ আল মামুন, পলাশ শরিফ, সাইদুর রহমান সুমন ও মাওলানা মাহদি হাসান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাদের মাজহার। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আব্দুর রহমান, মুহাম্মদ তাওহীদুল ইসলাম ও ইফতেখার শুভ।
এছাড়া মুখপাত্র হিসেবে ইব্রাহিম নিরব এবং সহ মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন অনন্যা রহমান অর্পা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই কমিটি আগামী ছয় মাস ধরে জুলাই রাজবন্দীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।