
মুন্সিগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য উদ্ধার, প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্টদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৩০ পিস ইয়াবাসহ ৩ জন, ১৩৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন ও
১১ পুরিয়া হেরোইনসহ ১ জনসহ এ অভিযানে সর্বমোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।