1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পলাতক প্রভাবশালী আওয়ামী তাতী লীগ নেতা জহির গ্রেফতার, কোর্টে সোপর্দ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পলাতক প্রভাবশালী আওয়ামী তাতী লীগ নেতা জহির গ্রেফতার, কোর্টে সোপর্দ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার
সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন আওয়ামী তাঁতী লীগের সভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম জহির সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মৃত ইবনে সাউদ লক্ষণের ছেলে।
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ৫২ নম্বর এজাহার নামীয় আসামি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, জহিরুল ইসলাম জহির দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে এলাকায় প্রভাব খাটিয়ে জোরপূর্বক তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। তবে জহির গা ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় পুলিশ। জহির রাতের অন্ধকারে এলাকার তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন খবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। তবে তার নাগাল না পেয়ে মাটি কাটার যন্ত্র ভেকু বিনষ্ট করা হয় এবং জহিরের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
রামকৃষ্ণদী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, জহির এলাকায় যুবকদের বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত করে নিজের নিয়ন্ত্রণে রাখতেন। তার নির্দেশে বিগত বছরগুলোতে এলাকায় একাধিক ঝগড়া বিবাদ হয়েছে। তিনি আওয়ামী লীগের সময়ে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
উল্লেখ্য, কংশপুরা গ্রামে গত বছরের ১৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে মাটি কাটা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জহির গ্রুপ ও তার প্রতিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে এসআই হাফিজুর রহমান আহত হন। পরে এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই রাকিব বাদী হয়ে ৯২ জনকে এজাহার নামীয় আসামি এবং অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, পুলিশের ওপর হামলা মামলায় জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে। যার এজাহার নম্বর ৫২, শনিবার সন্ধ্যায় তাকে কোর্টে চালান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর