
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় সিরাজদিখান থানায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের দিকনির্দেশনায় থানা পুলিশের সকল অফিসার ও ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালিয়ে সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ০৭ পিস ইয়াবাসহ ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন, মারামারি মামলায় জিআর ওয়ারেন্টভুক্ত ৬ জন, এবং ঋণ খেলাপি মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।