
সিরাজদিখানে ৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সিরাজদিখান থানা পুলিশ পৃথক চারটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এর নির্দেশক্রমে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানার একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উপজেলার চিত্রকোট এলাকা থেকে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সালাউদ্দিন ওরফে বিয়ার সালাউদ্দিন (পিতা: রশিদ মিয়া) কে গ্রেপ্তার করা হয়। তিনি চিত্রকোট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা, ঋণ অপরিশোধ সংক্রান্ত মামলা এবং নারী ও শিশু নির্যাতন মামলাসহ মোট চারটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।