
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে আট মামলার এক আসামিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় শুক্রবার (২৪-১১-২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৯টা ০৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানাধীন তিলারদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিলারদী সরকারি সার গোডাউনের উত্তর পাশে শাহাবুদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ইব্রাহিম হোসেন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দখল হতে একটি নীল রঙের জিপার ব্যাগের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন মিয়া মুন্সীগঞ্জ সদর থানাধীন নৈদিঘীরপাথর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি তিলারদী সরকারি সার গোডাউনের উত্তর পাশে বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।