
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় আজ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নি.) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিরাজদিখান থানাধীন রাজদিয়া এলাকার রাজদিয়া স্কুল রোডে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় রাজদিয়া সাকিনস্থ মো. মনির হোসেনের “আল্লাহর দান” নামক খাবারের হোটেলের সামনে পাকা রাস্তা থেকে মো. আজিম (৪২) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল খালেকের পুত্র এবং মালখানগর গ্রামের বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮০ (একশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।