1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত
ashraf iqbal

সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দৈ‌নিক সংবাদের সংবাদদাতা থাকাকালীন আশরাফ ইকবাল গ্রাম-বাংলা ঘুরে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে দূর্নী‌তির বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌নোর সাহ‌সিকতা নি‌য়ে সংবাদ সংগ্রহ করতেন।

১৯৮৬ সালের ২৯ অ‌ক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপ‌জেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রা‌মে তিনি জন্মগ্রহণ করেন।

সাংবাদিক আশরাফ ইকবাল ‘এটিভিনিউজ২৪’ ও ‘ঝিকুটপত্র’ নামে দুটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার সম্পাদক। সম্প্রতি আশরাফ ইকবাল `দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ স্থানীয় দৈনিক পত্রিকা ও ঝিকুটপত্র ম্যাগাজিনের সম্পাদনা করছেন।

সংবাদ সংগ্রহের পাশাপাশি তি‌নি ফিচার, ছোটো গল্প, প্রবন্ধ ও ক্যারিয়ার গাইডলাইন লিখ‌তে পছন্দ ক‌রেন।

সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোনো মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।

অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানে রত নির্ভীক সাংবাদিক আশরাফ ইকবাল।

সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নন। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের সিনিয়র সাংবাদিক আশরাফ ইকবাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশুনা করে দীর্ঘদিন মুন্সিগঞ্জের সাপ্তাহিক আমাদের বিক্রমপুরে বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সংকলন প্রভাতের সম্পাদক, মাসিক বিক্রমপুর’র ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট লতব্দী শাখার দপ্তর সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সংগঠন Youth View এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী, সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জের সদস্য সচিব।
২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার হইচই বিভাগে ‘জীবন নিয়ে’ শিরোনামে একটি ছড়া প্রকাশিত হয়। পর্যায়ক্রমে দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, সংবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় গল্প, ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, অনুবাদ বিষয়ে নিয়মিত লেখালেখি করছেন।

তাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।

আরো পড়ুন

ঝিকুটপত্র

এটিভিনিউজ২৪.কম

সিলেট নিউজ টাইমস

দৈনিক আইনের কন্ঠ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর