
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় করছেন হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী কে এম আতিকুর রহমান। তিনি এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, নিচ্ছেন জনগণের ভালোবাসা ও দোয়া।
গণসংযোগকালে কে এম আতিকুর রহমান বলেন, তিনি সাধারণ মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। জনগণের সমর্থন ও দোয়াই তাকে এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে বলেও তিনি জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার আশ্বাস দেন।
এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষের সমস্যার কথা শোনাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে জানান কে এম আতিকুর রহমান।