1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে বিএনপি কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে বিএনপি কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পঠিত
মুন্সিগঞ্জে বিএনপি কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার-
মুন্সিগঞ্জে বিএনপি কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের কর্মী বাবুল পোদ্দার ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। বুধবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আলাপকালে সাংবাদিকদের কাছে বিএনপির প্রার্থী নিজেই এ তথ্য জানান।
সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মারধরের ঘটনার তথ্য-প্রমাণসহ জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি বিশ্বাস করি, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপির প্রার্থী আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে এবং তাঁর নির্বাচনী প্রতীক নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ওমুক প্রার্থী এগিয়ে আছেন- এমন মিথ্যা প্রোপাগান্ডা নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। এ অবস্থায় আমিসহ বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বাস্তব চিত্র বা সত্যিকার চিত্র তুলে ধরার পর থেকে ভোটারদের চিন্তাভাবনা ও নির্বাচনী পরিবেশের পরিবর্তন হয়েছে। কামরুজ্জামান রতন বলেন, আমি বিশ্বাস করি, ভোটাররা এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা সজাগ থেকে বাস্তব চিত্র বিবেচনা করে তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে দেবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত নয়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মজিবুর পোদ্দারের সঙ্গে একই গোষ্ঠীর বিএনপি কর্মী বাবুল পোদ্দারের মারামারি হয়। এ আসনের স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, সম্পত্তি নিয়ে এক গোষ্ঠীর মারামারির ঘটনায় নির্বাচনের আগ মুহূর্তে এমন অভিযোগ করা উদ্দেশ্যমূলক। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, দাখিল করা অভিযোগ খতিয়ে দেখতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর