
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা বি.এ.ডি.সি বীজ ও সার ডিলার সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন এ.বি ফুট এন্ড পার্টি সেন্টারে এ ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বি.এ.ডি.সির জেলার বীজ ও সার ডিলার সমিতির সভাপতি নির্বাচিত হন মো. মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. জহিরুল ইসলাম নান্নু মিঝি। এ কমিটি ৭ কর্ম দিবসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে বক্তারা বীজ ও সার ডিলারদের সুযোগ সুবিধা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মুন্সিগঞ্জ জেলা বি.এ.ডি.সি বীজ ও সার ডিলার সমিতির আহ্বায়ক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এ সময় জেলার ৬ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বি.এ.ডি.সির ডিলারগণ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ডিলাররা।