
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলায় বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা সহ সভাপতি হাফেজ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রচার সম্পাদক মুহাম্মদুল্লাহ নাজিবের পরিচালনায় জেলা শহীদ মিনার থেকে শুরু হয় বিজয় র্যালী। এসময় বক্তরা বলেন জুলাই সনদে সকলের অবদান উল্লেখ করে ফ্যসিস্ট ও ফ্যাসিস্টদের দ্রুত বিচার দাবি করেন এসময় আরো বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সালমান ইসরাফীল সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উসামা আজিজি, প্রশিক্ষন সম্পাদক মুফতি সাঈদ নদভী,বাইতুল মাল সম্পাদক মাওলানা সালাউদ্দিন আহমদ, ছাত্র মজলিস প্রতিনিধি আবদুল্লাহ আরাফাত প্রমুখ।