
রাস্তাটির স্থায়ী সংস্কার করবঃ মীর মো. শরিফ
বর্ষন মোহাম্মদ:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় জনদূর্ভোগের আরেক নাম ‘কাটাখালী সড়ক শিরোনামে সংবাদ প্রকাশের পরে’ সংস্কার কাজ শুরু হয়েছে । এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে ছিলো সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটতো নানা দূর্ঘটনা।
এবিষয়ে মুন্সিগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি মীর মোঃ শরিফ বলেন, মুন্সিগঞ্জ শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি রাস্তা আমার ৬ নং ওয়ার্ডের কাটাখালী বাজারের এই রাস্তাটি। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল, যা জনসাধারণের স্বাভাবিক যাতায়াতকে চরমভাবে ব্যাহত করছিল এবং ইতোপূর্বে কয়েকটি বড় দুর্ঘটনা ও ঘটেছে। তাই জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তাটি দ্রুত সংস্কারের আবেদন করি পৌরসভায় এবং উক্ত অনুরোধের ফলে পৌরসভা থেকে রাস্তাটি সাময়িক সংস্কারের অনুমোদন পেয়েছি।
তিনি আরো বলেন, আপনারা সকলে আগামীতে আমার পাশে থেকে আমাকে ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ রাস্তাটির স্থায়ী সংস্কার করব ও আমার ওয়ার্ডের সকল রাস্তাঘাটের উন্নয়ন করব ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি , জাতীয় নির্বাচনের মাধ্যমে জননেতা মহিউদ্দিন ভাই মুন্সীগঞ্জের এমপি হিসেবে নির্বাচিত হয়ে আমাদের মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন ।