1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চুরান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। সামনে আমাদের আরও একটি লড়াই আসছে।’ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চুরান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। সামনে আমাদের আরও একটি লড়াই আসছে।’

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ধারণ করে আমরা এই জেলা এগিয়ে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে রয়েছেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। অনেকে বলেন, প্রবাসীদের অবদান নেই, এটা ভুল ধারণা। পরিবারের প্রবাসী সদস্যদের সচেতন ও সরব হওয়ার আহ্বান জানাই। কারণ, তারা বাংলাদেশেরই অংশ।’

মুন্সিগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন – এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সিগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ উজ্জ্বল প্রমুখ।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি, বরং ফ্যাসিস্ট দোসরদের প্রভাব এখনও রয়ে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই পথ পাড়ি দিতে হবে।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্র ও বাংলাদেশের বিরুদ্ধে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর