1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বেগমগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
begumganj

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আয়োজিত মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ডিসেম্বর ২০২৬) বিকাল ৪টায় গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে গোপালপুর আবদুল মজিদ সুপার মার্কেটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বেকার যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইয়ুথ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন, গোপালপুর ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবী এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন মিন্টু বলেন, দক্ষ যুবশক্তিই সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। যুবকরাই পরিবর্তনের কারিগর। গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স এই এলাকার যুবকদের জন্য একটি বড় সুযোগ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, সরকার যুবকদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর যোগ্য যুবকদের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণ যুবকদের জীবনে আলোর দিশা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গোপালপুর ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোরশেদ আলম ও মেহেদী হাসানসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর