1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানের সপ্তর্ষি মন্ডল জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানের সপ্তর্ষি মন্ডল জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত
bikrampur manob seba foundation

নিজস্ব প্রতিবেদক

সিরাজদীখান উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি মন্ডল জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় তিনি ‘ভিত্তি শিক্ষা বৃত্তি’ অর্জন করেছেন।

এ ছাড়া শুলপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে ০১জন, নবম শ্রেণীতে ০২ এবং অষ্টম শ্রেণীতে ০২জন মোট ০৫জন বৃত্তি পেয়েছে। অষ্টম শ্রেণীতে সপ্তর্ষি মণ্ডল আভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মুন্সিগঞ্জ জেলায় প্রথম হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এবছর মোট ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন; এর মধ্যে ট্যালেন্টপুলে ছয়জন এবং সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

উপজেলার কেয়াইন ইউনিয়নের এই প্রতিভাবান ছাত্রী পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি কুইজ, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমানভাবে পারদর্শিতা দেখাচ্ছে। তার বাবা শংকর মন্ডল শুলপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং মা রীতা রানী সরকার শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, সপ্তর্ষি নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে দক্ষতা প্রদর্শন করেছে। তার এই সাফল্য তার মেধা ও পরিশ্রমের স্পষ্ট প্রতিফলন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মো. ওহাব শেখ বলেন, সপ্তর্ষির সাফল্য পুরো বিদ্যালয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে। তার অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা যোগাবে।

সপ্তর্ষির বাবা শংকর মন্ডল আশা প্রকাশ করে বলেন, আমার মেয়ে ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে। তার জন্য সবাই দোয়া করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর