সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় ৮০ তম জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা বাসষ্টান্ড মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। মুন্সীগঞ্জ-১ তথা সিরাজদিখান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ নং আহবায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, কৃষকদল,ওলামাদল ও মহিলাদলসহ বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।