
সিরাজদিখান প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লার পক্ষে গণসংযোগ করেছে কর্মী সমর্থক ও শ্রমিকদলের নেতাকর্মীরা।উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার নেতৃত্বে শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ ঘোড়ামারা বিকাল ৪ টার দিকে রামকৃষ্ণদী বাজার ও এর আশপাশের বিভিন্ন স্থানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী সমর্থক ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। পরে উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে লতব্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রামকৃষ্ণদী এলাকায় একটি মিছিল বের করা হয়। গণসংযোগে অংশ নেন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তাস আলী, ১ নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাবু হোসেন,বাসাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পেয়ার আলি, সাধারন সম্পাদক ইব্রাহীম,কেয়াইন ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ,সিনিয়র সহ-সভাপতি দ্বীন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ রয়েল হাসান, রশুনিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোবাহান মিয়া,মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ সেলিম,সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদারসহ আরো অনেকে।