
সিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মঙ্গলবার সকালে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ইউনুস সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকির নেতৃত্বে উপজেলা বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুহাম্মদ মুসা, উপজেলা শ্রমিক দলের সভাপতি পিয়ার আলী মোল্লা ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি। বক্তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রীগের যে কোন কর্মসূচি প্রতিহত করার হুশিয়ারী উচ্চারণ করে পুলিশের দায়ীত্বে অবহেলা ও মাসওয়া নিয়ে তাদের টিকিয়ে রাখার অভিযোগ তুলে পুলিশকে তার সাংগঠনিক দায়ীত্ব পালনের আহবান জানান।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন মহবায়ক শাহ আলম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম,কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের খান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মোল্লা,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হাসান, সাবেক যুগ্ন আহবায়ক খায়রুল আলম রনি চোকদার, সাবেক যুগ্ন আহবায়ক রাসেল খান, সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদ খান মোক্তার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ যুবদল নেতা মামুন ও শাহীনসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃত্ববৃন্দ।
এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল শফিকুল ও বাদশা মিয়াকে ক্লোজড করা হয়েছে।
অন্যদিকে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামের সোহেল ও রাঙ্গামালিয়া গ্রামের মন্টু নামে ৩ জনকে আটক করা হয়েছে বলে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক।