1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বন্ধুদের সঙ্গে রাঙামাটি ট্যুর, গজারিয়ার মহাসড়কে নিভে গেল আশরাফুলের প্রাণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বন্ধুদের সঙ্গে রাঙামাটি ট্যুর, গজারিয়ার মহাসড়কে নিভে গেল আশরাফুলের প্রাণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত
সাইদ হাসান আফরান :
বন্ধুদের সঙ্গে রাঙামাটি ট্যুরে যাওয়ার আনন্দযাত্রা শেষ হলো লাশ হয়ে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
জানা যায়, আশরাফুলসহ একদল মোটরসাইকেল আরোহী রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন। সবার মধ্যে ছিল ট্যুরের আনন্দ ও উচ্ছ্বাস। কিন্তু গজারিয়ার বাউশিয়া এলাকায় পৌঁছানোর পর মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয় শোকে।
পুলিশ জানায়, মানাবে ওয়াটার পার্কের সামনে মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লং ভেহিকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আশরাফুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং লং ভেহিকেলের চাকায় পিষ্ট হয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর লং ভেহিকেলটির চালক দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লং ভেহিকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনাকবলিত লং ভেহিকেলটি শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যে যাত্রা শুরু করেছিলেন আশরাফুল, সেই যাত্রাই শেষ হলো মুন্সিগঞ্জের মহাসড়কে। সহযাত্রীদের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় স্বজন হারানোর বেদনায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর