
নিজস্ব প্রতিবেদক :
বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির মিলনমেলা মঙ্গলবার বিকেলে সিরাজদিখানের খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা দায়িত্ব পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়াদার আলী, কর্পোরেট ট্রেইনার ও এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লাহ তাহের প্রমুখ।

বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির আয়োজনে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও এডভোকেটদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রাগিব আলি মেডিক্যাল কলেজের ডাক্তার আওলাদ হোসেন, লাফার্জ হোলসিমের চিফ ইনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন, এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।

এছাড়া মিলনমেলায় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোস্তফা কামাল, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন চেয়ারম্যান, বালুচর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক মো. আব্দুল লতিফ, সদস্য সচিব মো. আবুল হোসেনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার শাহিদুল হাসান শাওন ও শিক্ষানবিশ আইনজীবী রাকিব হাসান জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইমরান হোসেন বাদল, ইঞ্জিনিয়ার সুমন, মো. ইকরামুল হাসান, ইঞ্জিনিয়ার মুরাদ, মো. জাকারিয়া, মো. হৃদয়, আসিফ বাধন, মেহেদি হাসান, মো. আলি হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ নুর প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিল আলভী জুয়েলার্স ও নিবির জুয়েলার্স। সৌজন্যেঃ বালুচর ডিজিটাল ডায়াগনস্টিক ও কন্সাল্টেশন সেন্টার এবং আফনান টাইলস এন্ড সেনেটারি।
মুল অনুষ্ঠান শেষে রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠে স্কুল প্রাংঙ্গন।