
সিজান খান
মানবতার সেবার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চারটি ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শান্তি সংঘ বাংলাদেশ এবং সিরাজদিখানবাসী। যৌথ উদ্যোগে ২১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয়
উপহার বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শিশুদের জন্য ডায়াপার,, চিপস, চকলেট ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
ত্রাণ বিতরণ শেষে শান্তি সংঘ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক কার্যক্রম সফল করতে যারা শ্রম, সময়, অর্থ ও দোয়ার মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ।