
মো. শফিকুল ইসলাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলায় রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে।
বুধবার (১৫/০১/২০২৬) রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে জেলা পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাইসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, চুরি, ডাকাতি, মাদক পাচারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং অপরাধীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধ বা অপরাধীর তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়,
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন—মুন্সিগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।”
আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ