
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন ১৬ ও ২০ তম গ্রেডে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান গত ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্ল্যাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন কর্মচারীদের পেশাগত জীবনের শুরুতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নবযোগদানকৃতদের অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসেবা নিশ্চিত করতে প্রত্যেক কর্মচারীকে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্ল্যাহ নবীনদের দাপ্তরিক নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবীন কর্মচারীরা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।