
নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে ড. মীর আজমল আলী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল আমিন বাচ্চু, তাজুল ইসলাম, মো. রাজু, সৌরভ মাঝি, সাক্কু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।