
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিরাজদিখান থানার এসআই (নিঃ) আল আমিনের নেতৃত্বে একটি পুলিশ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তার সঙ্গে ছিলেন এএসআই কামরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অভিযানকালে সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের কালপাড়া এলাকায় জহুরুল কাল এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আমির কাল (৪৫) ও মো. লিমন শেখ (৪০) নামের দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আমির কাল মধ্যপাড়া কালবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মালুম কাল এবং মাতার নাম সাহেরা খাতুন। অপর গ্রেপ্তার লিমন শেখ মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত রুস্তম শেখ ও মাতার নাম সাদেকা বেগম। উভয়ই সিরাজদিখান থানার অন্তর্ভুক্ত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।