
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ তিনটি আসনের ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও ৬টি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তিনটি আসনের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
জেলার তিনটি আসনে মোট ১৯ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে ৬জন,
মুন্সীগঞ্জ -২আসনে ৫জন, মুন্সীগঞ্জ -৩ আসনে ৮জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে মুন্সীগঞ্জ-৩( সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানি,ইসলামি আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান,জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল, বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা,স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিন ( ফুটবল)।
মুন্সীগঞ্জ-২( টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল সালাম আজাদ,ইসলামি ফন্ট বাংলাদেশের আশিক মাহমুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের কে.এম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির নোমান মিয়া,
মুন্সীগঞ্জ-১( শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো.আতিকুর রহমান খাঁন,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ কে এম ফখরুউদ্দিন রাজী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী( ফুটবল)।