মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের জীবন। বিশেষ করে গ্রামাঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষরা শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বয়রাগাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বয়রাগাদী ইউনিয়ন সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নানের সঞ্চালনায় বয়রাগাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হাজী আবুল হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট জামাল হোসেন বিপ্লব, বালুচর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক
মহাসিন মোল্লা, সদস্য মো. আলামিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম, আহবায়ক সদস্য কুদ্দুস আলী টিপু, জাহাঙ্গীর আলম জাহিদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাঈম, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক শেখ, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন, উপজেলা যুবদলের সদস্য রাজু আহমেদ, সানজু শেখ , সোহেল দেওয়ান , কৃষকদলের সভাপতি আবু কালাম শেখ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজ বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খোকন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন। কুমারখালী ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য, জামাল হোসেন, মোঃ রশিদ, দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ রকমান গাজী, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মোফাজ্জ হোসেন।
প্রবাস থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন
মোঃ মাসুম খান, সভাপতি জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলা, মো: কামাল হোসেন, ব্রুনেই প্রবাসী ব্যবসায়ী,মোঃ আওলাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা,মোঃ সিকিম আলী, মোঃ রমজান আলী, মোঃ সানাউল্লাহ, ইকবাল হোসেন, মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মোঃ সোহেল হোসেন, মোঃ আমান চৌধুরী, মোঃ মাসুম গাজী, মোঃ জাকির হোসেন, কামাল হোসেন, নুর হোসেন, মোঃ ইন্নামিন, মোঃ মুরাদ হোসেন, মোঃ মারুফ হোসেন, মোঃ রতন খান, ফয়সাল আহমেদ, মো: মাহি গাজী।