ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবদল নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবদল কর্তৃক মুন্সিগঞ্জ-১ আসনে সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার নেতৃত্বে বুধবার বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষের গোয়ালবাড়ী মোড়, সিরাজদিখান বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।
এসময় সাধারণ মানুষ ও দোকানিদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান সোহেল আহমেদ রানা। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তিনি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের বিষয়টি প্রচারণার মধ্য দিয়ে তুলে ধরেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা প্রার্থী বুঝিনা। আমরা বুঝি ধানের শীষ। ধানের শীষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। নিজেদের মধ্যে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
গণসংযোগে অংশ নেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম রনি চোকদার, উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা পেয়ার আলী মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান হীরা, এস এম ইজু রহমান। এছাড়া ছাত্রদল যুবদল নেতাদের মধ্যে বাদশা, নজরুল, বাবু, রবিন, দেখলু, পিয়ার আলি, গেদু, মনির, বাবুল,সোহেল, আইউব, সজল, ইজু, হিরা, রনি, জাহাঙ্গীর, মাসুম, কুরবান, জাবেদ, রেহান রহমান মৌসুম,হিমেল আহমেদ,রবিন শেখ, জিতু হাওলাদার, সোয়েব চাকলাদার,হিরা ইসলাম,কায়েস আহমেদ বিশ্ব,সাকিব ভূইয়া, সাকিব আহমেদ ও জুয়েল খান বাবুসহ আরো অনেকে গণসংযোগে অংশ গ্রহণ করেন।