পঞ্চসার ইউনিয়ন পরিষদে ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), মুন্সিগঞ্জ সদর, মুন্সীগঞ্জ। বৈঠকে সভাপতিত্ব করেন জনাব এস. এম. আব্দুর রহমান, প্রশাসক, পঞ্চসার ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার, মুন্সিগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
বৈঠকে বক্তব্যে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই। একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সকলকে নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।
উঠান বৈঠকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক চর্চা, নির্বাচনী আচরণবিধি এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নাগরিকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
উল্লেখ্য, উক্ত উঠান বৈঠকটির আয়োজন করে জেলা তথ্য অফিস, মুন্সিগঞ্জ।