মুন্সিগঞ্জের সিরাজদিখানে “আমাদের প্রিয় সৈয়দপুর” অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর গ্রামের ময়নারচরে এ মাহফিল হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আক্তার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ উজ্জ্বল, সদস্য শামীম হাসানসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক সংস্কৃতি প্রচলিত হবে। মাদক নির্মূলে সংগঠনটির নেতাকর্মীরা অঙ্গীকার করেন।