মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় সিরাজদিখান বাজারের কৃষি পট্টিতে
সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ২ শত জন কৃষকে ফলদ গাছ দেওয়া হয়। এ সময় প্রতিজনকে একটি আম গাছ ও একটি পেয়ারা গাছ দেওয়া হয়।
গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন, সিরাজদিখান বিএডিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সি,
ইনতেফা কোম্পানির অফিসার মোঃ জসিম উদ্দিন। ইনতেফা কোম্পানির সিরাজদিখানের পরিবেশক শেখ সোহেল,ব্যবসায়ী আওলাদ মিয়া প্রমুখ।