
শ্রীনগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
শ্রীনগরে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কেয়টখালী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আতিয়া কেয়টখালী গ্রামের মোঃ আতাউর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে শিশু আতিয়া পরিবারের লোকজনের অজান্তে খেলার ছলে বাড়ির পাশে পুকুর ঘাটে গিয়ে অথৈ পানিতে তলিয়ে যায়।
পরবর্তী তে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর ঘাট থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
পরবর্তীতে শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।