নাইস এন্ড টীচ কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার, গাছ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২টার দিকে নাইস এন্ড টীচ কিন্ডারগার্টেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সাবেক শহর যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার, মন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রুবেল, কিন্ডারগার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্টেনের প্রতিষ্ঠাতা মোঃ ডালিম গাজী, অধ্যক্ষ সোহানা আক্তার, প্রতিষ্ঠাতা পরিচালক সানোয়ার হোসেন। এছাড়াও অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পুর্বে হুমায়ুন আহমেদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেও আপনাদেরকে মনে রাখবে। যদি তাদেরকে সেভাবে গড়ে তুলতে পারেন। শিশুদের সাথে আপনারা বৈষম্যমূলক আচরণ করবেন না। এতে তাদের মনের মধ্যে কষ্ট পাবে। তিনি আরো বলেন, গাছ প্রকৃতির বন্ধু। গাছ পরিবেশকে বাচায়। গাছ একটি প্রাণ। গাছ আমাদেরকে অনেক কিছু থেকেই রক্ষা করে। তাই আজকে বাচ্ছাদেরকে গাছ উপহার দেওয়া হচ্ছে।
অধ্যক্ষ সোহানা আক্তার বলেন, গাছ লাগান পরিবেশ বাচান। গাছ আমাদের উপকার করে। গাছ আমাদের ছায়া দেয়। সেজন্য আমরা গাছ কখনো কাটবো না। আমরা যত বেশি পারি গাছ লাগাবো। গাছ কখনো কাটবো। পরিবেশে গাছ বৃদ্ধির লক্ষ্যেই আজকে গাছ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রথমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী বিজয়ী হয় তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান শেষে শিশুদের মাঝে ফলাদি বৃক্ষ বিতরণ করা হয়।