বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান উপজেলা শাখা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজদিখান বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন— মাওলানা খিজির আব্দুর সালাম, মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া, জয়েন্ট সেক্রেটারি মাহফুজুর রহমান, রশুনিয়া ইউনিয়নের আমীর আবদুল আলী,
নেতৃবৃন্দ জানান, জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবিসহ তাদের ৫ দফা দাবি পূরণের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি তার বক্তব্যে বলেন, “আমরা জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। আমরা পি.আর. (PR) পদ্ধতিতে নির্বাচন চাই। পি.আর. ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”