জৈনসার জনকল্যাণ সংসদ বিজয়ী
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টায় সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়৷ বন্ধন সমিতির আয়োজনে চন্দনধুল আলোরনি সংসদ কে ১-২ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয় জৈনসার জনকল্যাণ সংসদ। খেলাটি মোট ৫০ মিনিট সময় ধরে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লতব্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার ৫ বারের সেরা করদাতা মোঃ মাহবুব হোসেন রন্টু (সি আই পি)। সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সিরাজদিখান বন্ধন সমিতির সভাপতি শাহাদাত শিকদারের সভাপতিত্বে ও সিরাজদিখান বন্ধন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন ঝন্টুর সঞ্চালনায় খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসরাফিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. বোরহান মোল্লা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মিজানুর রহমান, মালয়েশিয়া প্রবাসী রাসেল আলম, ব্যবসায়ী নুরুন্নবী মোল্লা, সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।