1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জ সদরে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা ও ‌র‍্যালী অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জ সদরে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা ও ‌র‍্যালী অনুষ্ঠিত

মোঃফরহাদ হোসেন জনি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মুন্সীগঞ্জ সদরে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা ও ‌র‍্যালী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এক জনসভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৪টায় মদিনা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহাকালী ইউনিয়ন জাকের পার্টি সভাপতি কাশেম হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সভাপতি এবং জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির সহসভাপতি আ: ছাত্তার মন্ডল, জেলা যুব ফ্রন্ট সভাপতি তৈমুর আলম রুহুল আমিন, জেলা মহিলা ফ্রন্ট সাধারণ সম্পাদিকা মাকসুদা বেগম, ছাত্র ফ্রন্ট সভাপতি সিফাত হোসেন, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো: নেছার, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো: মনির, সদর উপজেলা জাকের পার্টি সভাপতি মাকসুদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মো: ফারুক,সাংগঠনিক সম্পাদক মামুন মাদবর,মীরকাদিম পৌরসভা সভাপতি মো: রিপন, সাধারণ সম্পাদক মো: সাগর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন , থানা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের নেতা , , সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাকের পার্টি সর্বদা দেশ ও সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের কাছে গোলাপ ফুল মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।

বক্তারা আরো বলেন,দয়াল নবীর পছন্দ ফুল, খাজার পছন্দ ফুল,আমাদের জাকের পার্টির প্রতীকও গোলাপ ফুল। তাই ধর্মপ্রাণ মুসলমানরা গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করবেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে হোসেন্দি বাজারে গিয়ে শেষ হয়। র‍্যালীতে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সারা অনুষ্ঠান জুড়ে উচ্ছ্বাস, স্লোগান এবং শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর