মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সর্ভিস ট্রেনিং শেষে ১১তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে (ইপিআই) সহ আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ১ অক্টোবর হতে অনির্দিষ্টকালের জন্য এ কর্ম বিরতি চলছে। রোববার দুপুর ১২ টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগন। এখানে তারা যে ৬টি দাবি উত্থাপন করেন তাহলো নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ,
১৪তম গ্রেড প্রদান,ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবিতে এ কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম তালুকদার,মঞ্জু আক্তার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক জহির উদ্দিন মিয়া, যশোদা রানীপাল, আইরিন পারভিন, রুপমালা মন্ডল,বিল্লাল হোসেন, হামিদ খান,স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ মো. কাদের,মাহাবুবার রহমান,সোহেল শেখ, জহিরুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।
প্রতিদিন তাদের এই কর্মসূচি সকাল ৮ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে।