মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া বাজারে জেলা বিএন পির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজ দিখান উপজেলা বি এন পির সভাপতি, মুন্সীগঞ্জ ১আসনে বি এন পির মনোনয়ন প্রত্যাশী
শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুল রহিম শেখ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ নজু ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এম ইকবাল মাহমুদ, মধ্যপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আওলাদ হোসেন খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ সেলিম দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি নেতা মোহাম্মদ মমিন হোসেন কাল, থানা যুবদল নেতা মোঃ পারভেজ মাহমুদ,এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ মিন্টু সরদার, মোঃ আমির হোসেন, মোঃ শফি ও মোঃ রমজান শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।