মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুর ১টা ৫ মিনিটে রাজানগর ইউনিয়নের গকুলনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাশেদ খান (৪২), পিতা মোঃ হাসান খান, সাং-জাহাঙ্গীরনগর; এসএ কাফি (৪৩), পিতা মৃত মজিবর রহমান, সাং-গকুলনগর; সৈয়দ আসাদুজ্জামান ওরফে জনি (৪০), পিতা মৃত সৈয়দ মোশারফ হোসেন, সাং-তেঘরিয়া এবং মোঃ জনি (৩৫), পিতা মৃত সাদেক সরদার, সাং-গকুলনগর; সকলের ঠিকানা সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১২.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত এসএ কাফির বাড়ির একটি টিনের চৌচালা ঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।