মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সিরাজদিখান বিএনপির কার্যালয়ে বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান,
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, লতব্দী ইউনিয়নের সদস্য সচিব ওসমান হারুন ভূঁইয়া,
উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন,সদস্য সচিব সাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল,
কে.বি ডিগ্রী কলেজের সভাপতি অনন্যা রহমান অর্পা সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সভাপতির বক্তব্য শেখ মো.আব্দুল্লাহ বলেন, এখন তো দল একটি ডিসিশন দিয়েছে। আমাকে আপনারা ভালো না বাসলেন তবে দলের খাতিরে,বিএনপির খাতিরে, ধানের শীষের খাতিরে সবাই এক হয়ে ধানের শীষকে জয় যুক্ত করতে পারলে আপনারও জয় যুক্ত হবেন। তিনি আরো বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস যেন অতীতের চেয়ে ভিন্ন রকম হয়।