
মোরসালিন রহমান
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জমিতে সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন।
কৃষকদের আব্দুল হামিদ এর সাথে কথা বলে জানা যায়, এ সময়টায় আলুর গাছ দ্রুত বৃদ্ধি পায়। তাই সঠিক পরিচর্যা না হলে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই থেকে ক্ষেত রক্ষায় নিয়মিত নজরদারি প্রয়োজন বলে জানান তারা।
স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলেও সার ও কীটনাশকের দাম তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তবে সময়মতো পরিচর্যা করতে পারলে ভালো ফলনের আশা করছেন তারা।
এবিষয় উপজেলা কৃষি অফিসার মো: আবু সাঈদ শুভ্র বলেন,এই বছর সিরাজদিখান উপজেলায় ৮৯৫৮ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে৷ পূর্বের তুলনায় এই বছর আলুর জমি গুলোতে কোন প্রকার সমস্যা দেখা যাচ্ছে না। রোগের পরিমান ও অনেকটাই কম।