
মো. শফিকুল ইসলাম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জ শহরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলা জামায়াতের আয়োজনে শহরের কৃষি ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট এলাকার ‘অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১’ ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে কোনো ধরনের বেঈমানি সহ্য করা হবে না। দ্রুত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কাউকে দমিয়ে রাখা যাবে না।
এ সময় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।