
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লালবাড়ি ও তন্তর গ্রামের ১২ টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেছে এইচ নূর ফাউন্ডেশন।
আজ শুক্রবার (১ আগস্ট) সকালে যথাক্রমে লালবাড়ি ও তন্তর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ূন কবির সাগর। এ সময় তিনি বলেন, ‘দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার জন্য আমরা সবসময় পাশে আছি। এই সেলাই মেশিনগুলো তাদের আয়ের পথ খুলে দেবে বলে আমরা আশা করি।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। সুবিধাভোগীরা এমন একটি উদ্যোগে নিজেদের অন্তর্ভুক্ত করতে পেরে এইচ নূর ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে।