
স্টাফ রিপোর্টার
জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। ১৩ ফেব্রুয়ারি বিকেলে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বার্তার প্রতিনিধি দল স্থানীয় পত্রিকার আধুনিক কার্যক্রম তুলে ধরাসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে তাকে অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরিকল্পনাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারি সম্পাদক শাহিদুল হাসান শাওন, স্টাফ রিপোর্টার আসিফ বাধন প্রমূখ।