
স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী গাজী রফিকুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মুন্সিগঞ্জ-১, ২ ও ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। সভায় সভাপতির বক্তব্যে মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। আসন্ন নির্বাচনে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সবাইকে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারী, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, সংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মনসুর আহমদ মুসা, প্রচার ও দাওয়াহ সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির গজারিয়া উপজেলা আহ্বায়ক মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, সিরাজদিখান উপজেলা আহ্বায়ক আলহাজ আবু হানিফ, শ্রীনগর উপজেলা আহ্বায়ক আলহাজ মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।