
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদকের আওতাধীন মিডিয়া ও দাওয়াহ বিষয়ক উপ-কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
১৮ জুলাই ২০২৫ শুক্রবার আই এ বি মিলনায়তন ( ফারিন প্লাজা, সিপাহিপাড়া ২য় তালা) সকাল ৯ টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিভাগের উদ্যোগে “মিডিয়া ও দাওয়াহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ।
তিনি “দাওয়াহ বিষয়ক” আলোচনার মাধ্যমে উপস্থিত দায়ীদের মাঝে দাওয়াহর গুরুত্ব, পদ্ধতি ও চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজকে তৃণমূল পৌঁছে দেওয়ার জন্য দাওয়া বিভাগ এবং মিডিয়া বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন।
কর্মশালার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন মুহা. মুরসালিন, আহ্বায়ক মিডিয়া উপকমিটি মুন্সিগঞ্জ জেলা শাখা ও মুহাম্মদ ইব্রাহিম খলিল, দাওয়াহ বিষয়ক উপ কমিটি, মুন্সিগঞ্জ জেলা শাখা।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দায়ী, মিডিয়া এক্টিভিস্ট ও সাংগঠনিক কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি দায়িত্বশীলদের মধ্যে নতুন উদ্যম, কর্মপন্থা ও মিডিয়া সচেতনতা গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলে আয়োজকগণ জানান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা কাজী সোহরাব হোসাইন ফারুকী। দাওয়াহ বিশেষজ্ঞ উপ-কমিটি এবং মিডিয়া উপ-কমিটির দায়িত্বশীলবৃন্দ।